মোঃ নোমান খান (ভোলা প্রতিনিধি):
ভোলার লালমোহনে শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতায় প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৫.৫৯ শতাংশ।
এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির এ ফলাফল লালমোহনের শিক্ষাঙ্গনে ইতিবাচক সাড়া ফেলেছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।
হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এ সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদের প্রতি জানিয়েছেন শুভেচ্ছা ও অভিনন্দন।
এ জাতীয় আরো খবর..