×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১০-৩১
  • ৪৩ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে। অথচ তারাই আবার সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে। এটি এক ধরণের দ্বিমুখী নীতি—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মৌলভীকান্দি চৌরাস্তার আকন বাড়ি থেকে শামসুল হক মাতুব্বরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি খোকন তালুকদার আরও বলেন, রাজপথে মানুষকে হয়রানি করে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারা আবার আমাদের মন্ত্রী-এমপিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। ব্যক্তিগতভাবে ভালো থাকতে চেয়ে তারা দেশের সাধারণ মানুষকে বিভ্রান্তকর পরিস্থিতিতে রাখতে চায়। আমি এই দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খোকন তালুকদার গ্রামীণ জনপদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। রাস্তাটি নির্মাণ হলে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত ও যোগাযোগের দুর্ভোগ লাঘব হবে বলে আশা প্রকাশ করা হয়।

উদ্বোধনী এই অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat