×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ২৫ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জে আপাতত শ্রমিক আন্দোলন নেই। শিবু মার্কেট ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিজিবি।

গতকাল সোমবার (২ নভেম্বর) শিবু মার্কেট এলাকায় দাবি আদায়ে সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শ্রমিকরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের পর শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

এরপর থেকে এলাকায় শ্রমিকদের নতুন কোনো আন্দোলন বা অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat