×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৫
  • ২৫ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

আসামের গুয়াহাটির হোটেল বিলাস ইনে ৫ জনকে গুলি করে হত্যা করার মামলার প্রধান অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের মৃত্যু হয়েছে। শিবসাগরের ফুলপানিচিগায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, অন্য একটি মামলার তদন্তের স্বার্থে গুয়াহাটি কেন্দ্রীয় কারগার থেকে ঘনকান্ত গগৈকে শিবসাগর পুলিশ শিবসাগর থানায় নিয়ে যাচ্ছিল।

সেই সময় ফুলপানিচিগায় পুলিশের উপ- পরিদর্শক (এস আই) দেবাশীষ শর্মার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত ব্যক্তি।

এই ঘটনায় পুলিশ কর্মকর্তা দেবাশীষ শর্মা আহত হন। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। অপরদিকে, পুলিশের গাড়িতে ও তিনটি গুলি লাগে।

এর মধ্যে দুইটি গুলি গাড়ির পেছনের দরজা ও বাম্পারে লাগে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দলটি জবাবে গুলি চালায়।

পুলিশের গুলিতে গুরুতর আহত হন ঘনকান্ত গগৈ। পরবর্তী সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই সমগ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat