×
সদ্য প্রাপ্ত:
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১১-০৭
  • ২৯ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ ফেল করা ৩৯টি কলেজকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

আগামী ১০ নভেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, শূন্য থেকে ১০ শতাংশ ফলাফল প্রাপ্ত কলেজগুলোকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কলেজগুলোর সব ধরনের কাগজপত্র সাথে নিয়ে কলেজ প্রধানদের শিক্ষা বোর্ডে হাজির হয়ে সন্তোষজনক জবাব দিতে হবে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফল অনুযায়ী ৩৯টি প্রতিষ্ঠান থেকে ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজনও পাস করতে পারেননি। কলেজগুলোর মধ্যে রয়েছে বগুড়ার গাবতলীর তসলিম উদ্দিন তারাফদার কলেজ (৪৬ জন পরীক্ষার্থী), নওগাঁর নিয়ামতপুরের শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজ (১৫ জন), নাটোরের গুরুদাসপুরের বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিএম ইনস্টিটিউট (১২ জন), পাবনার সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজ (১০ জন) এবং রাজশাহী জেলার পুঠিয়ার বেলপুকুরিয়া উইমেন্স কলেজ (৫ জন)।

এছাড়া রাজশাহী কমার্স কলেজসহ বিভিন্ন জেলার আরও একাধিক কলেজের ১ থেকে ৫ জন করে পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় রাজশাহী বিভাগের ৮ জেলার ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬১ হাজার ৮৯৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫২০ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat