×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৭
  • ১৮৪ বার পঠিত
খুলনা মেডিকেল কলেজের সমনে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কর্মবিরতি প্রত্যাহার করেছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। সংঘর্ষে জড়িত দুজনকে গ্রেফতার এবং স্থানীয় এমপি ও সিটি মেয়রের আশ্বাসে বৃহস্পতিবার দুপুরে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর এবং খুলনা মেডিকেল কলেজের ৫ম বর্ষের ছাত্র সাহিদুর রহমান শ্রাবণ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এদিকে শুক্রবারের মধ্যে ক্যাম্পাসে অস্থায়ী ফাঁড়ি স্থাপন করা না হলে শনিবার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে সোনাডাঙ্গা থানা পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলায় অভিযুক্ত বিপ্লব মেডিসিন কর্নারের মালিক এসএম মাহমুদুর রহমান বিপ্লব (৩০) ও আবিদ ফার্মেসির কর্মচারী মীর বায়েজিদকে (২০) গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat