×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৮
  • ২৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় শুরু হচ্ছে। সংবিধানের বাধ্যবাধকতা রক্ষার্থে আহ্বান করা এই অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট ১০ কার্যদিবস চলতে পারে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সাংবিধানিক নিয়ম অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ১৪ অক্টোবর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা থাকায় এবারের অধিবেশনটি সংক্ষিপ্ত হবে। এই সংক্ষিপ্ত অধিবেশনে ৫ থেকে ৬টি বিল উত্থাপিত হতে পারে এবং সেগুলোর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়া অধিবেশনে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

সংসদ সচিবালয় সূত্রে আরও জানা যায়, অধিবেশন শুরুর দিনেই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সুনির্দিষ্ট কার্যদিবস ও কর্মসূচি চূড়ান্ত করা হবে। তবে বহুল আলোচিত সংবিধান সংশোধন প্রস্তাব এই অধিবেশনে আসছে না; বিশেষ কমিটি প্রস্তাব তৈরির কাজ করছে এবং আগামী জানুয়ারি মাসে সংসদের পঞ্চম অধিবেশনে এটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat