সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারে ছোট ভাইয়ের হাতে খুন হল বড়ভাই। ঘটনাটি সংগঠিত হয়েছে কোচবিহারের দেওয়ানহাট এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, মৃতের নাম নৃপেন বাদ্যকর।
পরিবারের দাবি, ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে তাঁকে। এই ঘটনায় নৃপেনের দুই ভাই এবং ভ্রাতৃবধূকে গ্রেফতার করেছে পুলিশ। নৃপেনরা চার ভাই। একভাই শিলিগুড়িতে থাকেন।
নৃপেন সহ বাকি তিনভাই থাকেন কোচবিহারে। তিনি সিতাইয়ে একটি তবলার দোকানে কাজ করেন। তাঁর বয়স ৪২ বছর। কালীপুজোর ছুটিতে শনিবার (৭ নভেম্বর ) রাতে বাড়ি ফিরে ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দাদা ও ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ ছিল। একটি জমি বিক্রির জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু তিনি রাজি হননি। শনিবার (৭ নভেম্বর ) রাতে সেই বিবাদ চরমে ওঠে। সে সময় নৃপেনের স্ত্রী বাড়িতে ছিলেন না।
বাপের বাড়িতে গিয়েছিলেন। তখনই তাঁকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার পরেই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।
এ জাতীয় আরো খবর..