×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৫ বার পঠিত
সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের পোস্ট অফিস চত্বরে অভিযান চালিয়ে দুই পুরিয়া গাঁজাসহ রাজবাড়ীর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পুলিশের আকস্মিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার মধুঅছিমদ্দিনের পাড়া গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে সোহেল শেখ (৩০) ও একই এলাকার মহসিন শেখ (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) কেরামত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদর বাজার এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। এ সময় পোস্ট অফিস চত্বরে দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে তাদের থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার হলে দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি চরভদ্রাসন এলাকায় বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন। পুলিশের দাবি, তারা নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেপ্তারের পর সোমবার (৯ নভেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের ফরিদপুরের সংক্ষিপ্ত বিচারিক আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফর আলী বলেন, “মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে চরভদ্রাসন থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সদর বাজারের পোস্ট অফিস চত্বর থেকে দুই ব্যক্তিকে দুই পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদক সমাজ ও যুবসমাজের জন্য মারাত্মক হুমকি। চরভদ্রাসনকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে সাধারণ জনগণকে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”

ওসি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat