×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৬-১১-০৯
  • ১৯ বার পঠিত
সাইফ হাসান লিমন, ফেনী প্রতিনিধি: 

৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফেনীতে ১১টি সমবায় প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ।

রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম।

জেলা সমবায় কর্মকর্তা মো. জহির আব্বাসের সভাপতিত্বে এবং সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ গাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, বিআরডিবির উপপরিচালক মো. জাকির হোসেন, ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন পাটোয়ারী, আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সার্জেন্ট (অব.) মোহাম্মদ উল্লাহ, ঋণগ্রহীতা সদস্য হাছিনা আক্তার এবং মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ১১টি প্রতিষ্ঠান হলো—ফেনী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, চাঁদপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সেতুবন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, লালপোল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, তালতলী জগতপুর পল্লী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ফেয়ার শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড, সময়ের বন্ধু সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড, সোনাগাজী গোধূলি দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এবং ফেমাস শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড।

এ সময় আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সোনাগাজী গোধূলি দুগ্ধ সমবায় সমিতির কোষাধ্যক্ষ ছাবের উদ্দীন খান এবং ফেমাস শ্রমজীবী সমবায় সমিতির সম্পাদক মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

কেন্দ্রীয় সমবায় ব্যাংক ফেনীর নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান মজুমদারের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী সমবায় মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান স্টল ও প্রদর্শনীতে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল আবুপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, বিআরডিবি কারুপল্লী, মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি, ইয়ারপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি, নারী জাগরণ মহিলা সমবায় সমিতি এবং ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মার্কেটিং সমবায় সমিতি।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ঘরে ঘরে কৃষি ও অকৃষি উৎপাদনে মনোযোগী হতে হবে। অকার্যকর সমবায় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে জাগিয়ে তুলতে হবে এবং নতুন নতুন সমবায় প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। উদ্যোগ, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সবাইকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, স্বেচ্ছাসেবী ও সামাজিক ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat