বিলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ
কুয়েতের আল-শাদ্দাদিয়া থেকে সৌদি সীমান্তের আল-নুয়াইসিব পর্যন্ত প্রায় ১১১ কিলোমিটার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। ফলে কুয়েত এই আঞ্চলিক রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ভূমিকা রাখতে পারে।
পুরো জিসিসি রেল নেটওয়ার্ক চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০৩০।
এই প্রকল্প বাস্তবায়িত হলে উপসাগরীয় অঞ্চলে যাতায়াত,বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
ছয় দেশের মধ্যে রেল যোগাযোগ স্থাপনে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল জিসিসি
উপসাগরীয় অঞ্চলে পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিলের (GCC) ছয় সদস্য দেশ।
রোববার (৮ নভেম্বর) বাহরাইনে জিসিসি রেলওয়ে প্রকল্পের সাধারণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই প্রকল্পের আওতায় কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত করা হবে।
প্রায় ২,১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ এই রেল নেটওয়ার্কে যাত্রী ও পণ্য পরিবহনের ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ছয় দেশের রেল ব্যবস্থার মধ্যে প্রযুক্তিগত সমন্বয়, নিরাপত্তা ও পরিচালনাগত সামঞ্জস্য নিশ্চিত করা হবে।
প্রকল্পটি পুরোপুরি চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০৩০।
চুক্তি স্বাক্ষরকে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..