×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১২৯ বার পঠিত
ফেনীর মহিপালে এসএ পরিবহন কাউন্টারে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য প্রায় ১ কোটি ৪ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা।

আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় অবস্থিত এসএ পরিবহন কাউন্টারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তল্লাশিকালে সেখান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ এবং বিপুল পরিমাণ আতশবাজি উদ্ধার করা হয়।

এই ঘটনায় এসএ পরিবহনের ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেনকে (৩৫) আটক করা হয়েছে। আটক আতিকুর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা এবং ফারুক হোসেন নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা। একই দিনে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাতভর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের মাদক ও বিভিন্ন চোরাচালানী পণ্য জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোশারফ (বিজিবিএম, জি+) জানিয়েছেন, আটককৃত ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি জানায়, বর্তমানে নির্বাচনকালীন দায়িত্ব পালনের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের স্বার্থে চোরাচালান বিরোধী এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
ফেনীতে যৌথ বাহিনীর অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্যসহ এসএ পরিবহনের ২ কর্মকর্তা আটক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat