মিজানুর রহমানঃ
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলার মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ দৈনিক সোনালী কন্ঠে জানান, দুপুর আড়াইটার দিকে তারা খবর পান ফ্লাইওভারে একটি দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি বাচ্চা ও স্বামী স্ত্রীর মরদেহ পড়ে আছে। তবে মোটরসাইকেলটি কিসের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে কোরো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি। ফ্লাইওভারে কোনো সিসি ক্যামেরাও নেই।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বিভিন্ন স্থানে তদন্ত করছি। মোটরসাইকেলটি কসের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা জানতে আমাদের পুলিশ সদস্যরা কাজ করছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
এ জাতীয় আরো খবর..