মোঃ কবির হোসেন, ভোলা:
আসন্ন দৌলতখাঁন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন মোসাঃ ইয়াসমিন বেগম। তিনি দৌলতখাঁন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বর্তমানে পৌরসভা বিএনপির মহিলা আহ্বায়ক কমিটির সদস্য।
রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ইয়াসমিন বেগম ইতিপূর্বে দীর্ঘ সময় দৌলতখাঁন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি স্থানীয় নারী নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে সাংগঠনিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে তিনি ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। নির্বাচনে তিনি এসব ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
ইয়াসমিন বেগমের পরিবার সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাদের পরিবারকে বিভিন্ন সময় হামলা, মামলা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। পরিবারের দাবি, এসব ঘটনায় তারা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং দীর্ঘ সময় নানা ধরনের চাপ ও প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়েছে।
ইয়াসমিন বেগম বলেন, “রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি। তাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। আসন্ন নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইয়াসমিন বেগমের প্রার্থিতা নিয়ে আলোচনা রয়েছে। স্থানীয়দের একটি অংশ তাকে কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানা গেছে।
ইয়াসমিন বেগম আরও বলেন, জনগণের সমর্থনে নির্বাচিত হলে এলাকার নারী ও সাধারণ মানুষের সমস্যা গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার চেষ্টা করবেন।
তবে শেষ পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়া ও বিজয়ী হওয়ার বিষয়টি নির্ভর করবে সংশ্লিষ্ট নির্বাচনী প্রক্রিয়া এবং ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের সিদ্ধান্তের ওপর।
এ জাতীয় আরো খবর..