×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-১১-১১
  • ৩২ বার পঠিত
হৃদয় হোসেন, কেরানীগঞ্জ প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি, গ্রেপ্তারের ভয় দেখিয়ে টাকা আদায় এবং রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। ভুয়া পদ-পদবি ব্যবহার, আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তোলা ছবি দেখানো এবং নামের মিলকে কেন্দ্র করে নিরপরাধ ব্যক্তিদের আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত হিসেবে চিহ্নিত করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ডিবির ওসি আশফাক ও এসআই ইয়াকুবের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন কয়েকজন।

আব্দুল্লাহপুর এলাকার বিএনপিকর্মী ফালু মিয়া অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য হয়রানি করছে। তাঁকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার ট্যাগ দিয়ে বাড়িতে পুলিশ পাঠানো হচ্ছে। গত ১৭ বছর বিএনপির রাজনীতি করতে গিয়ে হামলা-মামলা ও কারাভোগ করেছেন তিনি। ২০২৪ সালের ২৩ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। হাসিনা পতনের পর ৭ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। ২০১৫ সালের একটি মামলাতেও কারাভোগ করেছেন তিনি। ওই মামলাটি এখনো চলমান।

ফালু মিয়া বলেন, আমার সঙ্গে নাকি আওয়ামী লীগ নেতাদের ছবি  আছে। সেই অজুহাতে আমাকে হয়রানি করা হচ্ছে। ডিবি পুলিশের ইয়াকুব নামের এক কর্মকর্তা আমাকে গ্রেপ্তার করতে বাড়িতে এসেছিলেন। কার কাছ থেকে টাকা নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে, তা তদন্ত করা দরকার। সরকার ও প্রশাসনের কাছে এর বিচার চাই। এলাকায় আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়ালো তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমি জমা-জমির ব্যবসা করি একটি মহল আমার বিরুদ্ধে  ষড়যন্ত্র করছে।

অন্যদিকে বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকার সজীব  হোসেনের অভিযোগ, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। পেশায় ফার্নিচারের দোকানের কর্মচারী। নিজের জমিতে জোর করে বালু ভরাটকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়েছে তাঁর। এ বিরোধের জের ধরে তাঁকে আওয়ামী লীগ বা ছাত্রলীগের নেতা হিসেবে পরিচয় করিয়ে দিয়ে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

সজীব হোসেন বলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের এক যুগ্ম সাধারণ সম্পাদকের নামও সজীব হোসেন। ঐ কমিটির নামের সাথে আমার নাম মিল থাকায় একটি মহল আমাকে ছাত্রলীগের নেতা বানিয়ে ডিবি পুলিশকে টাকা দিয়ে গ্রেপ্তারের চেষ্টা করছে। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। আমি শুধু আমার কাজ করে জীবিকা নির্বাহ করি। তাহলে ডিবি পুলিশ আমাকে কেন হয়রানি করছে। কার স্বার্থ হাসিলে জন্য ডিবি পুলিশ নিরপরাধ মানুষকে হয়রানি করছে। 

আব্দুল্লাহপুর এলাকার মাইক্রোবাসচালক তাইজুল ইসলাম অভিযোগ করেন, প্রায় দুই মাস আগে করেরগাঁও এলাকায় এক তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় থাকার অভিযোগে নাজমুল ও রাজু নামের দুই ব্যক্তির কাছ থেকে ডিবি পুলিশ ৭০ হাজার টাকা নিয়েছে। তাঁর দাবি, একটি চক্রের কয়েকজন নারী ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন ব্যক্তির ফ্ল্যাটে গিয়ে তাদের জিম্মি করে ডিবি পুলিশ দিয়ে  টাকা আদায় করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, করেরগাঁও এলাকার মাদক কারবারি সোহাগের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছে ডিবি পুলিশ। আব্দুল্লাহপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে সোর্সের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগও করেন তিনি। সোর্সদের টাকা না দিলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে তাঁর দাবি।

বাস্তা ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী ফিরোজ আলম বলেন, ফালু মিয়া আমাদের সাথে মামলা খেয়েছে, একাধিক জেল খেটেছে। ফালু কখনে আওয়ামীলীগের করে নাই। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশফাক রাগীব হাসান বলেন, আমাদের একটু ভুল হয়েছে। আমরা জানতে পেরেছি, সজিব নামে যে ছাত্রলীগ নেতার কথা বলা হয়েছে, এই সজিব সেই ব্যক্তি নন। ভবিষ্যতে এ ধরনের কোনো বিষয়ে কাজ করার আগে আরও যাচাই-বাছাই করে পদক্ষেপ নেব। এ ছাড়া ফালু মিয়া নামে আমরা একটি কমিটি পেয়েছি। সেটিও আরও যাচাই-বাছাই করে দেখব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat