×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২০
  • ২৫০ বার পঠিত
বিশ্বকাপ জিতে গত ডিসেম্বরেই বৃত্ত পূরণ করেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেখানেই থেমে যেতে চাননি আর্জেন্টিনার অধিনায়ক। নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপের ফুটবলকে বিদায় বলে ছুটে গেছেন যুক্তরাষ্ট্রে। যে দেশে জনপ্রিয়তায় ফুটবলের অবস্থান ৪ নম্বরে, সেই দেশেই তিনি জাগিয়ে দিলেন নতুন ফুটবল-উন্মাদনা।

তলানিতে পড়ে থাকা একটি দলকে অভিষেকের মাত্র এক মাসের মধ্যে এনে দিলেন নিজেদের ইতিহাসের প্রথম শিরোপাও। আজ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে ১০-৯ গোলে হারায় মেসির দল ইন্টার মায়ামি।

এর মধ্য দিয়ে নিজের ট্রফি ক্যাবিনেটটাও আরেকটু সমৃদ্ধ করে নিলেন মেসি। ফুটবল ইতিহাসে এককভাবে শিরোপা জয়ে সবার ওপরে উঠলেন মেসি। এ পথে তিনি পেছনে ফেলেছেন দীর্ঘদিনের সতীর্থ দানি আলভেজকে। যৌন নিপীড়নের অভিযোগে কারাগারে আটক ব্রাজিলিয়ান তারকা আলভেজ তাঁর ক্যারিয়ারে জিতেছেন ৪৩টি শিরোপা। তাঁকে ছাড়িয়ে এবার মেসি জিতলেন ৪৪তম শিরোপা। এখানেই হয়তো শেষ নয়। সামনের দিনগুলোয় মেসির নামের সঙ্গে হয়তো যুক্ত হবে নতুন নতুন শিরোপা।

মেসির ৪৪ শিরোপা
বার্সেলোনা (৩৫)
লা লিগা: ১০

কোপা দেল রে: ৭

সুপারকোপা: ৮

চ্যাম্পিয়নস লিগ: ৪

উয়েফা সুপার কাপ: ৩

ফিফা ক্লাব বিশ্বকাপ: ৩

পিএসজি (৩)
লিগ ‘আঁ’: ২

ট্রফি দে চ্যাম্পিয়নস: ১

ইন্টার মায়ামি (১)
লিগস কাপ: ১

আর্জেন্টিনা (৫)
ফিফা বিশ্বকাপ: ১

কোপা আমেরিকা: ১

লা ফিনালিসিমা: ১

অলিম্পিক: ১

যুব বিশ্বকাপ: ১

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat