সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদকঃ
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন, গোপালগঞ্জের সহিংসতা এবং বিভিন্ন নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে মাদারীপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে নাশকতা ঠেকাতে মাঠে নেমেছেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে মাদারীপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অন্যদিকে, একই দিন মাদারীপুর জেলা যুবদলের উদ্যোগে পৃথক প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের পৌর ঈদগাহ এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তায় এসে শেষ হয়। মিছিল চলাকালীন নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
যুবদলের মিছিলে জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, যুগ্ম আহ্বায়ক জামাল মৃধা, পৌর যুবদলের আহ্বায়ক বাসার মাতুব্বর ও যুবদল নেতা বিদ্যুৎ বকাউলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অরাজকতা প্রতিহত করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছে। জনগণের অধিকার হরণকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, মাদারীপুরের শিবচর এবং রাজৈরের টেকেরহাটেও বৃষ্টি উপেক্ষা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলা ঠেকাতে রাজপথে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা।
অন্যদিকে, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন সড়কে টহল দেন মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান, জেলা প্রশাসক মর্জিনা আক্তার এবং জেলা পুলিশ সুপার ফজলে এলাহী। এ সময় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপির নেতৃন্দ উপস্থিত ছিলেন।ে।
এ জাতীয় আরো খবর..