আহমাদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে পানিতে ডুবে নিহত পাঁচ শিশুর পরিবারসহ বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিহত মোট ১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদ সদস্য জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এসব পরিবারের মাঝে ২৫ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করেন।
সম্প্রতি দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমানের ভাষ্য অনুযায়ী, কয়েকজন শিশু নদীতে গোসল করতে নামলে একে একে পাঁচজন পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত শিশুদের পরিবারগুলোর পাশাপাশি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হিসেবে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সদর উপজেলা জামায়াতের আমির গোলাম কবিরসহ স্থানীয় ব্যক্তিরা।
এ জাতীয় আরো খবর..