×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৬-১১-২৩
  • ১৯ বার পঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামাল সরকার (৫০) ও মো. বেলাল হোসেন সরকার (৫৫)।

রোববার (২২ নভেম্বর) বিকালে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার ও যুগীগাতি চারমাথা বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

কামাল সরকার উপজেলার রুদ্রবাড়ীয়া গ্রামের মৃত মোজদার হোসেনের ছেলে। তিনি আওয়ামী লীগের সমর্থক। বেলাল হোসেন সরকার বিশ্বহরিগাছা গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে। তিনি চৌকিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ নভেম্বর ধুনট পৌর ছাত্রদলের সদস্যসচিব শেখ জাকারিয়া বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন। 

মামলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  আসিফ ইকবাল সনি, সাবেক মেয়র এ জি এম বাদশাহ এবং এম এ তারেক হেলালসহ ৬০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় কামাল সরকার ও বেলাল হোসেন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে পেট্রলবোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাঁদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat