×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

পাকিস্তানে সফররত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (২৫ নভেম্বর) ইসলামাবাদে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আইওয়ান-ই-সদরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য এবং সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ ও সফরের অন্যান্য কর্মসূচি

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, শিক্ষা এবং সংসদীয় সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেন। সেখানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। একই দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করেন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে ছয় সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল নিয়ে পাকিস্তান সফরে রয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইসলামাবাদ ছাড়াও প্রতিনিধিদলটির লাহোর ও করাচি সফরের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat