×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৯ বার পঠিত
সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি:

সুস্থ সমাজ গড়তে প্রয়োজন সচেতনতা ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সেই লক্ষ্য নিয়ে নেত্রকোনার আটপাড়ায় আয়োজন করা হয়েছে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প। দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পেয়েছেন আশপাশের গ্রামের পাঁচ শতাধিক মানুষ। 

 সুস্থ সমাজ, সুস্থ দেশ গড়ার প্রত্যয়ে ব্যতিক্রমী উদ্যোগ। নেত্রকোনার আটপাড়া উপজেলার যাদবপুরে কাজীম উদ্দিন ডিয়ার বাড়িতে ডা. আসিফ রহমান
এর উদ্যােগে আয়োজন করা হয় বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পের।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ ক্যাম্পে আশপাশের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ পাঁচ শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন।

এতে রোগীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রোগের ধরন অনুযায়ী চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে ওজন ও উচ্চতা পরিমাপসহ স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, অর্থাভাবে অনেকেই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে তারা আনন্দিত। এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

ডা. আসিফ রহমান বলেন, গ্রামের সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই তাঁর এ উদ্যোগ। শুধু চিকিৎসা দেওয়া নয়, মানুষকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করাও এ ক্যাম্পের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও মাসে অন্তত একদিন এ ধরনের ক্যাম্প আয়োজনের চেষ্টা থাকবে বলে জানান তিনি।

 চিকিৎসাসেবার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা তৈরির এমন উদ্যোগ গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat