×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ০ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি নারায়গঞ্জ:

দীর্ঘ সময় পর আবারও শীতের আবহে পবিত্র মাহে রমজান ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হতে পারে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। এতে শীতের শেষভাগেই রোজা পালনের সুযোগ পেতে পারেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামি হিজরি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে রমজানের সময় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এ কারণে কয়েক বছর পরপর রমজান শীত, গ্রীষ্ম ও বর্ষার বিভিন্ন সময়ে ফিরে আসে।

২০২৭ সালের সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশের প্রথম রোজার তারিখ নির্ধারণ করা হবে।

শীতের মৌসুমে রমজান হওয়ায় দীর্ঘ সময়ের রোজার পরিবর্তে তুলনামূলক কম সময় পানাহার থেকে বিরত থাকার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে শীতের আবহে তারাবির নামাজ, সেহরি ও ইফতারের প্রস্তুতি নিয়েও মুসলমানদের মধ্যে আগ্রহ বাড়তে পারে।

রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা গ্রহণের মাস। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।

তবে ২০২৭ সালের রমজানের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত নয়। বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার পরই প্রথম রোজার তারিখ নিশ্চিত হবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat