×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৭৮ বার পঠিত
ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের ৭৬ নং দঃ ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগম এর অবসরজনিত বিদায় উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় বিদায়ী সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান শিক্ষক এর শেষ কর্ম দিবসের সময়টুকু স্মরণীয় করে রাখতে সহকারি শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জমকালো আয়োজনে তাকে বিদায় জানান। 

চাকরি জীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতিস্বরুপ এই কীর্তিমান শিক্ষককে দেওয়া হয় এক রাজকীয় সংবর্ধনা।

ভান্ডারিয়া পৌর সভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়ার্ড কাউন্সিল মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এবং অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কীরন চন্দ্র বোসু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া পৌর মেয়ের ও উপজেলা আওয়ামিলীগের  সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার।

আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ, সাংবাদিক মনোয়ার হোসেন পলাশ, সমাজ সেবক গোলাম কবির নান্টু, ব্যাবসায়ী মোঃ শামছুদ্দোহা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠান শেষে সুসজ্জিত গাড়িতে করে বিদায় বেলায় চোখে জল থাকা সত্ত্বেও স্নিগ্ধ হাসি দিয়ে সহকর্মী ও সকলের কাছ থেকে বিদায় নেন রেহেনা বেগম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat