×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৩
  • ২৪৭ বার পঠিত
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের চরাঞ্চলের শিশুদের শিক্ষার মান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে আমেরিকা প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লসএ্যাঞ্জেলস’ বাফলা।

রোববার ৩ মার্চ দুপুরে ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চলে প্রতিষ্ঠিত ‘চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়’-এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর, বাফলা প্রতিনিধি শফিকুল হক পারু প্রমুখ।

চর ভগবতী পুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাঃ নাজমিন আরা নাজু বলেন,আমাদের কাঁধে কখনও স্কুল ব্যাগ উঠে নাই। বই খাতা হাতে করে স্কুলে যেতাম।এতে হাত ঘেমে বই খাতা পৃষ্ঠা নষ্ট হতে।নৌকা পারাপারের সময় বইপত্র পানিতে পড়ে ভিজতো।এখন স্কুলে ব্যাগ পেয়ে আর আমাদের দুঃশ্চিন্তা নেই।বাফলা'র উপহার খাতা,কলম,ব্যাগ পেয়ে আমরা অনেক খুশি।

বাফলার সাংগঠনিক সম্পাদক রফিকুল হক রাজু জানান, বাংলাদেশের বিভিন্ন দুর্যোগসহ পিছিয়ে পড়া জনগোষ্টির মানউন্নয়নে বাফলা সবসময় কাজ করে যাচ্ছে। আশা করছি নদী বিচ্ছিন্ন চরাঞ্চলের শিশুদের শিক্ষার মানউন্নয়নেও সরকারের নেয়া উদ্যোগের পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করবে বাফলা।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মুসফিকুল আলম হালিম বলেন,বাফলার এমন উদ্যোগ সতি প্রশসংসনীয়।চরাঞ্চলের সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেয়ার জন্য ধন্যবাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat