×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০২
  • ৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত দুই সংসদ সদস্য আগামী কাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে যাচ্ছেন। তাঁরা হলেন— ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সদ্য বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত এলিজা জামান।

আজ সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ এর পক্ষ থেকে জারি করা একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে অবস্থিত স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত মহিলা আসন-২৩ (৩২৩ নম্বর আসন) থেকে নির্বাচিত এলিজা জামান শপথবাক্য পাঠ করবেন।

নির্ধারিত এই শপথ অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় এবং মিরপুরের রাড্ডা হাসপাতাল কাণ্ডে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় সংশ্লিষ্ট আসনগুলো শূন্য হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat