বিশেষ প্রতিবেদকঃ
বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগ ও ইউনিটে দায়িত্ব পালনরত অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে বদলি করে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে স্থানান্তর করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে সরিয়ে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পদায়ন দেওয়া হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলেই বদলি করা হয়েছে। একই সাথে সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে সরিয়ে ঢাকার পুলিশ স্টাফ কলেজে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
জারিকৃত প্রজ্ঞাপনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দকে আগামী ৯ নভেম্বরের মধ্যে তাঁদের স্ব-স্ব বর্তমান পদের দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে ব্যর্থ হন, তবে ১০ নভেম্বর থেকে তাঁরা সরাসরি তাৎক্ষণিক অবমুক্ত বা 'স্ট্যান্ড রিলিজ' হয়েছেন বলে বিবেচিত হবেন।