×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৫
  • ৩৩৪ বার পঠিত
রবিউল হাসান (রাজিব) ফরিদপুর: ২ হাজার ৯৭৬ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠিয়েছে মহানগর দায়রা জজ আদালত। 

৫ মার্চ মঙ্গলবার জামিন চাইতে আদালতে গেলে বিচারক আস সামস জগলুল হোসেন আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। তিনি বলেন, ফরিদপুরের আরিফুর রহমান দোলন আজ আদালতে এসেছিলেন। জামিন চেয়ে আবেদন করেছিলেন। পরে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন। সেইসঙ্গে এই মামলার প্রধান আসামি বরকত রুবেলসহ ৪৭ জনের বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে গ্রহণের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছেন।

আদালতে দোলনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ ওমর ফারুক।

জানা যায়, এই মামলায় যখন চার্জশীট হয় তখনই তিনি হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। হাইকোর্টে নির্দেশ ছিলো বিচারিক আদালতে হাজির হওয়ার জন্য। তাই আরিফুর রহমান দোলন যথাসময়ে হাজির হয়েছেন। তখন আদালত শুনানি নিয়ে তার জামিন বাতিল করে কারাগারে পাঠান। মহানগর দায়রা জজ আস সামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। মামলাটি ছিল ২৯৭৬ কোটি টাকা মানি লন্ডারিংয়ের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat