×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৯
  • ২৩০ বার পঠিত
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। (৯ মার্চ) শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে নবনির্বাচিত কমিটির ৭ জন সদস্য এ শপথ গ্রহণ করেন। কার্যকরী কমিটির সদস্যদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা। 

শপথ গ্রহণকারীরা হচ্ছেন, সভাপতি আরিফুল্লাহ নূরী, সিনিয়র সহ-সভাপতি আব্দু শুক্কুর, সহ-সভাপতি মোঃ সায়েদ, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সিকদার, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মাস্টার মোঃ সেলিম উদ্দিন। 

প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তফা জামান চৌধুরী, এডভোকেট মুজিবুল হক, শায়েক আহমদ, নুরুল ইসলাম, আবছার কামাল, ইকবাল চৌধুরী, রায়হান উদ্দিন, মোঃ নোমান, ইয়াছিন আরাফাত প্রমুখ। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, সমাজ ও দেশ গঠনে অন্যতম ভূমিকা পালন করে সাংবাদিকবৃন্দ। নীতি নৈতিকতায় অটল থেকে সংবাদ পরিবেশনে বিশেষ গুরুত্ব আরোপ করেন। কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়ে তিনি আরো বলেন, আগামীতেও উপজেলার পক্ষ থেকে আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat