×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৩
  • ৩৫১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক জয়শ্রী সমদ্দার,৪৪ কেজি স্বর্ণ চোরাচরনের মামলায় পাঁচ জন কে যাবজ্জীবন কারাদণ্ড  ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড সহ  অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- শেখ জায়দুল, জহিরুল, ইয়াহিয়া, শেখ আমিনুর, মনিরুজ্জামান। তাদের সবার বাড়ি একই এলাকায়।

মামলার এজাহার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৪ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার তরা ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় বেনাপোলগামী বাসে তল্লাশি চালানো হয়। সেখানে ২২৭টি স্বর্ণের বারসহ পাঁচজনকে আটক করা হয়।

এরপর র‍্যাব-২ এর অধিনায়ক জেসিও মোকসেদ আলম মানিকগঞ্জ সদর থানায় একটি চোরাচালানের মামলা করেন। দীর্ঘ সময় পর ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও আলামত বিশ্লেষণ করে আজ আসামিদের উপস্থিতিতে তাদের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত।

সরকারপক্ষের আইনজীবী মথুননাথ সরকার জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, আসামিদের যথাযথ শাস্তি হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বাদশা জানান, এ মামলার অনেক ত্রুটি রয়েছে, আমরা সঠিক বিচারের জন্য ঊর্ধ্বতন আদালতে আপিল করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat