×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৭
  • ২৯১ বার পঠিত
সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া: জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নির্বাহী কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার নির্দেশে এবং তত্বাবধানে জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নতুন কমিটি গঠিত হয়। জেলা প্রশাসকের সহধর্মিনী তানজিনা গালিব (তন্বী) সভাপতি ও কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

জেলা মহিলা ক্রীড়া সংস্থা কুষ্টিয়ার নবগঠিত ১৬ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্যরা হলেন নির্বাহী সদস্য কাজী সামসুন নাহার আলো (সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ), শাহিনা বেগম (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), আলকা রায় (বিপিএড শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), শিউলি আক্তার (বিপিএড শিক্ষক, হাউজিং মাধ্যমিক বিদ্যালয়), হাসিয়ারা খাতুন (বিপিএড শিক্ষক, মিলপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়), রেবেকা পারভিন (বিপিএড শিক্ষক, চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়), নাদিরা খানম (সহকারি শিক্ষক, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়), হেলেনা পারভীন (বিপিএড শিক্ষক, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ), মর্জিনা খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), আলেয়া খাতুন (প্রাক্তন ক্রীড়াবিদ), হেলেনা আক্তার (প্রাক্তন অধিনায়ক, মহিলা ফুটবল দল), নাসরিন আক্তার লিমা (ক্রীড়া শিক্ষক, এডুকেয়ার আইডিয়াল স্কুল এন্ড কলেজ), হাবিবা আক্তার শিউলি (প্রাক্তন ক্রীড়াবিদ)।

কুষ্টিয়া জেলার নারীদের আরও ক্রীড়ামুখী এবং গৌরবময় খেলাধুলার ঐতিহ্য সৃষ্টিতে এক বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat