×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১২০ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ১২ ডিসেম্বর অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তের বিভিন্ন যাতায়াত পথ ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে কড়া নজরদারি।

ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

এই টহল ও চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বিক নজরদারি বৃদ্ধি, সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ, অনুপ্রবেশ প্রতিরোধ এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছে বিজিবি কর্তৃপক্ষ।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat