×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৮
  • ২৩৫ বার পঠিত
আশরাফুল ইসলাম গাইবান্ধা:: গত কদিন হলো দফায় দফায় ব্যবসায়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আধা বেলা অবরোধ,মানববন্ধন ও বিক্ষোভ করছেন ব্যবসায়ি ও এলাকাবাসী। গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার আমলাগাছি বাজারের ব্যবসায়ীদের উপর দফায় দফায় হামলা করে বেশ কয়েকজন কে আহত করা হয়েছে। সব শেষ গতকাল রবিবার বাজারে এক ব্যবসায়ির ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলাগাছি বাজারের পাশের এলাকা আগপাড়ার প্রবাসী সুলতান এর ছেলে রমজান মিয়া নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ অতর্কিত হামলা চালায় । এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

এর আগে ওই একই ব্যক্তি নেতৃত্বে গেল ১৬ মার্চ হামলার শিকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে আই সি ইউ তে চিকিৎসা নিচ্ছেন। এছাড়ও আরো কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ  হয়ে আজ আঠারো মার্চ সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আধাবেলা বাজারের ১৮০ টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করে ব্যবসায়ী ও এলাকাবাসীরা।  এসময় দ্রুত সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়ার এবং সেই সাথে এই বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat