×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৩৪১ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি: অতি আসন্ন গোদাগাড়ী উপজেলা নির্বাচন। উক্ত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম।

প্রথম ধাপে উপজেলা নির্বাচনের সম্ভাব্য তফসিল ঘোষণার পরেই নির্বাচনে যাওয়ার মনস্থির করেন রবিউল আলম। ৪ মে গোদাগাড়ী উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক হওয়ার পর থেকেই জনগণের দোরগোড়ায় ঘুরে বেড়িয়েছেন রবিউল আলম। উপজেলার বিভিন্ন স্থানে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন তিনি।ভোটারদের মতামত নিয়ে নির্বাচনী মাঠের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন বলেও জানা যায়। এভাবেই খেটে খাওয়া মানুষদের নিয়ে প্রচার প্রচারণায় ব্যাপক সারা পেয়েছেন রবিউল আলম।

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী রবিউল আলম  পরিবারের সুত্র ধরেই জনগনের সেবা করার মনস্থির করেন।তার পিতা সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস দীর্ঘদিন জনগণের সেবা করেছেন। পরবর্তীতে বাবার নির্বাচনী এলাকা চর আলাতুলিতে তাঁর বড় ভাই  জয়নাল আবেদীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সেই সুত্রে তিনিও জনগণের সেবা করার মনস্থির করেন। 

রবিউল আলম জানান, আমি জনগণের চেয়ারম্যান হিসেবে নয় সন্তান হিসেবে সেবা করতে চাই। গোদাগাড়ী উপজেলাবাসীর অধিকার ও উন্নয়ন সহ সকলের সেবা নিশ্চিত করতে চাই। নির্বাচনে অংশ গ্রহন করার উদ্দেশ্য একটাই জনগণের সেবা মুলক কাজ করা।নির্বাচনে জয়যুক্ত হলে জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবো। জীবন বাজি রেখে হলেও জনগণের সেবা দিতে সর্বাত্মক পাশে থাকবো ইনশাআল্লাহ এমনটাই প্রতশ্রুতি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat