×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ২৫৫ বার পঠিত
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া: ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উদযাপন করতে শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ামোদী মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা সভাপতির বক্তব্যে বলেন, ক্রীড়া অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি। সমাজ বদলের হাতিয়ার। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মকবুল হোসেন লাবলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি,  জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আবাহনী ক্রীড়া চক্র, কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ অন্যরা।

সভা সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কাদেরী সবু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামানসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়গণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat