×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ২৩৩ বার পঠিত
মো: সোহেল সিকদার রাজৈর মাদারীপুর: মাদারীপুরে সদর উপজেলা পরিষদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে বোমা বিস্ফোরনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বালিয়া গ্রামের সিদ্দিক ফকিরের ছেলে সাখাওয়াত ফকির ওরফে শওকত (৩০) ও একই গ্রামের রহিম ফকিরের ছেলে হাবিব ফকির (২৫)।

মামলার বিবরনে জানা যায়, গত ৮ মে অনুষ্ঠিত হয় মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। ওইদিন দুপুরে মোস্তফাপুর ইউনিয়নের ৯৫নং বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর সামনে প্রায় অর্ধশত ককটেল ও হা তবো মা বিস্ফোরণ হয়। এতে আহত হয় অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। এদেরমধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

অভিযোগ উঠেছে, আজাদ হাওলাদার ও মিল্টন মোল্লা লোকজন নিয়ে এ হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে এই ঘটনায় আহত শাহিনুর হাওলাদার শাহীনের স্ত্রী আকলিমা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০-১৫ জনের নামে সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শনিবার ভোরে হাবিব ফকির ও সাখাওয়াত ফকিরকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাদের পাঠানো হয় আদালতে। পরে আদালতের বিচারক শুনানী শেষে দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ককটেল বিস্ফোরনের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় বাকি আসামীদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat