×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৮
  • ২৭১ বার পঠিত
ইয়াকুব আলী রুবেল, (পটুয়াখালী) প্রতিনিধি:
“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলায় ভূমিসেবা সপ্তাহ’২০২৪ পালিত হয়েছে। রবিবার (৮জুন) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন খান। আলোচনা অনুষ্ঠান শেষে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামসুল আলম মিয়া , বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারগিস আক্তার জাহান, বাউফল প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু, বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর মিলন, দৈনিক প্রথম আলো প্রতিনিধি এবিএম মিজানুর রহমান, মাইটিভি রিপোর্টার ওয়াহিদুজ্জামান ডিউক প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat