×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৪-০৬-১১
  • ২২০ বার পঠিত
মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী বলেন, দেশের সকল জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় গুলোকে নতুন করে সংস্কার করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হবে। সেই সঙ্গে আমাদের সরকারের আগামী পাঁচ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে যে বাজেট আছে সে পরিকল্পনা অনুযায়ী অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি স্কুল ঝড়েপড়া শিক্ষার্থীদের আমাদের আটকাতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের দুপুরের পুষ্টিকর খাবার তুলে দিতে হবে।

আজ ১১ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে গ্রামীণ অবকাঠামো রক্ষানাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন, বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শোভন রাংসার সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, শ্রীপুর উপজেলায় আগামী জুলাই মাসের মধ্যে মানুষের যাতায়াতের জন্য নতুন ২০টি নতুন রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। সেগুলো কার্যক্রম চলমান। শ্রীপুরে নতুন একটি শিক্ষা ভবন নির্মাণ করা হবে। আজ যেসকল শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, এতিমখানায় অনুদানের চেক দেয়া হয়েছে। পরবর্তীতে বাকি প্রতিষ্ঠান গুলোর মধ্যে অনুদান দেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইখা সুলতানা, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. কমর উদ্দিন, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল আলম রবিন, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকিরুল হাসান জিকু প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat