×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০৯-২৮
  • ১৬৯ বার পঠিত
সুজন রায় মাধবপুর
(হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল মোটরসাইকেলের দুই আরোহী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল ইসলাম কাশেমী (২২)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে। গুরুতর আহত অপর আরোহী ইমন মিয়া (১৭)-কে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।"
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, “একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”
প্রসঙ্গত, একই দিন সকালে সড়কের আরেক দুর্ঘটনায় এক কারখানার শ্রমিক নিহত হন। একদিনে টানা দুই সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat