×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-০৭-০১
  • ২৫২ বার পঠিত
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি।

সোমবার (১ জুলাই) সেনাবাহিনী সদরদপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতীয় নৌ বাহিনী প্রধানের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় করেন। এসময় ভারতীয় নৌ বাহিনী প্রধান সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার নেওয়ায় জেনারেল ওয়াকার-উজ-জামানকে অভিনন্দন জানান।

এসময় তারা দু’দেশের বাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ভারতীয় নৌ বাহিনী প্রধানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠির (সস্ত্রীক) নেতৃত্বে চার সদস্যের ভারতীয় নৌ বাহিনীর একটি প্রতিনিধি দল চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা রয়েছেন। সফর শেষে দলটি আগামী ৫ জুলাই ঢাকা ত্যাগের কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat