×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২৭৬ বার পঠিত
ফুলপুর, ময়মনসিংহ:
গাজীপুরের কোনাবাড়িতে অপহরণের ৪ দিন পর বাড়ির পাশের কলাবাগান থেকে তামিম নামে সাড়ে ৬ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) দুপুরে বাড়ির পাশে কলাবাগানে অর্ধগলিত তামিমের লাশ দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ তদন্তের জন্য হাসপাতালে পাঠান।

তামিম ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মাটিচাপুর গ্রামের নাজমুল হকের ছেলে। নিহতের বাবা শহরে ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন। এর আগে গত ৬ জুলাই বিকালে শিশু তামিম নিখোঁজের পর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি নিখোঁজ ডাইরি করা হয়। নিহতের স্বজনরা জানান, নিখোঁজের একদিন পর অপরিচিত একটি নাম্বার থেকে ফোনে তামিমকে জীবিত ফেরত চাইলে ১০ লাখ টাকা লাগবে বলে দাবি করে। পরে নিহতের বাবা অপহরণকারীর মুক্তিপনের দশ লাখ টাকা সাথে নিয়ে তাদের দেওয়া তথ্য মতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় যান। কিন্তুুু তখন অপহরণকারীর মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মাশরাফ উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat