পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষা পদোন্নতির জিও (GO) এখনো জারি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগ্য প্রভাষকরা। এ দাবিকে সামনে রেখে সোমবার (১৭ নভেম্বর) নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কলেজ, পত্নীতলা, নওগাঁ-এর প্রভাষক পরিষদ ব্যানার টাঙিয়ে কর্মসূচি ঘোষণা করেছেন।
ব্যানারে লেখা রয়েছে:
“বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদোন্নতি বঞ্চিত যোগ্য সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষা পদোন্নতির জিও জারি না হওয়া পর্যন্ত — NO PROMOTION NO WORK”
— বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক পরিষদ,
নজিপুর সরকারি কলেজ, পত্নীতলা, নওগাঁ।
প্রভাষকরা জানান, দীর্ঘদিন ধরে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পদোন্নতি প্রদান না হওয়ায় তারা কর্মক্ষেত্রে নানা ধরনের অসুবিধা ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে ভূতাপেক্ষা পদোন্নতির প্রজ্ঞাপন (জিও) জারি না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা সতর্ক করেছেন।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, সহযোগী অধ্যাপক নজিপুর সরকারি কলেজ, মোঃ আকতার ইসলাম, সহযোগী অধ্যাপক, মোছাঃ কহিনুর সহকারী অধ্যাপক, বাবু শ্রী মিঠুন কুমার পাল প্রভাষক(৩৫ তম বিসিএস) মোঃ আরিফুল ইসলাম প্রভাষক(৪১তম বিসিএস ) মোঃ আশিকুজ্জামান প্রভাষক (৪৩ তম বিসিএস)'সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে শিক্ষক সমাজ মনে করছে, পদোন্নতি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান না হলে একাডেমিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। তবে যতদিন পর্যন্ত (জিও) জারি কার্যকর না হয় ততদিন পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে।