×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ২২৭ বার পঠিত
এএসএম হারুন
ফেনীর পশ্চিম রামপুরে মাথায় আঘাত করে বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসারের কাছ থেকে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ জুলাই) সকালে রামপুর মধুপুর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৪১ হাজার টাকা উদ্ধার করে ডিবি পুলিশ

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বাগেরহাট জেলার মোড়লগঞ্জের কাকড়াতলী গ্রামের মৃত আল মামুনের ছেলে মো.সাব্বির হোসেন (২৪), একই উপজেলা জীনগাড়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে আবদুর রাজ্জাক (২২), ফেনী সদর উপজেলা ধর্মপুর এলাকার বাসিন্দা মৃত মো.বাবুর ছেলে ফয়েজ উল্লাহ রাজিম (১৯), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মৃত ইব্রাহিম খলিলের ছেলে মো.ইসলমাইল হোসেন মাছুম (২৪), দাগনভূঞার জায়লষ্কর ইউনিয়নের নুরুল আবছারের ছেলে মো.রেদোয়ান হোসেন হৃদয় (২১), বালিগাঁও ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে ওমর ফারুক আরমান (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন বলেন, বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার আবদুল আজিজ কর্মস্থল থেকে পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের লুদ্দারপাড় হয়ে বালিগাঁও যাওয়ার পথে পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে সেখানে পূর্ব থেকে অবস্থান নেওয়া সিএনজি অটোরিকশা মুখোশদারী দল মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা ২ লাখ ৬০ হাজার টাকাসহ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat