×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২০-১০-০৭
  • ৩০১ বার পঠিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, দেশজুড়ে একের পর এক বীভৎস ধর্ষণ নির্যাতনের ঘটনা ঘটছে সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে আইন বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে 'ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান' এই বার্তা পৌঁছে দিতে হবে আজ বুধবার এক বিবৃতিতে আহ্বান জানান তিনি

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা আরো বলেন, নারী শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে; আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে; আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে তারপরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন বিচার ব্যবস্থায় যদি কোনো দুর্বলতা থেকে থাকে তা শুধরাতে হবে

বিরোধীদলীয় নেতা বলেন, কোনো নারী শিশু নির্যাতনের শিকার হলে অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা সামাজিক আন্দোলন নারী শিশু নির্যাতন রোধে সহায়ক হবে বলে মনে করেন তিনি। সূত্র: কালের কন্ঠ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat