×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২৪-০৬-৩০
  • ২৩২ বার পঠিত
জয়নাল আবেদীন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনার কর্মসূচির আওতায়, খরিপ, ২০২৪-২৫ মৌসুমে রুপা আমন ধানের, উফশী জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক আট শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

গত কাল রোববার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উপজেলা অডিটোরিয়াম হল রুমে, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায় এর সভাপতিত্বে, বিনামূল্যে পাঁচ কেজি উন্নত, উফশী জাতের ধান বীজ, দশ কেজি এম ও পি,দশ কেজি ডি এ পি, সার বিতরণের শুভ উদ্বোধন করেন, নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হাকিম সাধন। 

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্য বক্তারা বলেন, দেশ স্বাধীনের পরে আমদের দেশে প্রায় ৭কোটি মানুষ ছিল তখন অন্য দেশ থেকে খাদ্য সংগ্রহ করতে হতো এখন আমাদের দেশে প্রায় ১৭ কোটি মানুষ থাকার পরেও খাদ্যের অভাব হয় না, কারণ আমাদের সরকার কৃষি গভেশনার মাধ্যমে উন্নত জাতের বীজ উৎপাদন করেছেন, যার ফলে কৃষকরা অধিক ফসল উৎপাদন করছে, কৃষকদের পরিশ্রমের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান (মনির) মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ হান্নান মোল্লা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন (আলম) জামালপুর ইউপি চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন (বাবু) নবাবপুর ইউপি চেয়ারম্যান মোঃবাদশা আলমগীর, জঙ্গল ইউপি চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু, উপজেলার ৭টি ইউনিয়নের কৃষক, কৃষাণী, প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat