×
সদ্য প্রাপ্ত:
আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৩
  • ২৫০ বার পঠিত
মনিরুজ্জামান মনির, শেরপুর: 

ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠনকল্পে জেলা ও উপজেলায় কর্মরত নবীন প্রবীণ সাংবাদিকদের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্বে করেন শেরপুর প্রেসক্লাব সিনিয়র সহ -সভাপতি এসএম শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক  আবুল হাশিম, সাবেক  সহ- সাংগঠনিক সম্পাদক জিএইচ হান্নান।  

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, নালিতাবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংবাদিক মোঃ হারুনূর রশীদ, জাহাঙ্গীর আলম তালুকদার, শফিউল আলম লাভলু, মনজুরুল ইসলাম মঞ্জু, জাকীয়া পারভীন প্রমুখ।

এসময় বক্তারা, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে কয়েকদিন পর রাতের আধারে সাংবাদিকদের বাড়ি বাড়ি গিয়ে সকল সাংবাদিকদের অংশগ্রহণের মাধ্যমে একটি কমিটি গঠন হবে বলে তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে পরদিন ২২ আগস্ট সন্ধ্যায় কয়েকজন সাংবাদিক মিলে প্রেসক্লাবের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ২২ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়। কিন্তু এ কমিটি গঠনের পর শেরপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। উঠে সমালোচনার এবং নিন্দার ঝড়। তারা বিএনপির নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে কমিটি গঠন করে এবং এতে করে ওই নেতৃবৃন্দের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় বলে আলোচনা সভায় এমনটাই অভিযোগ করেন। পরবর্তীতে জেলা বিএনপির ওই কমিটি সম্পর্কে অবগত নয় বলে এক প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়। 

অপরদিকে আলোচনায় উপস্থিত সকল সাংবাদিকদের দাবি জেলায় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে সকলের অংশগ্রহণে প্রেসক্লাবের কমিটি গঠন করা হোক। এসময় সিনিয়র সাংবাদিকরা শীঘ্রই সকলের মতামতের ভিত্তিতে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন করা হবে বলে তারা উপস্থিত সাংবাদিকদের আশ্বস্থ করেন।

সভায় শেরপুর জেলা এবং উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat