×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৮
  • ২৫০ বার পঠিত
মাইনুদ্দিন আল আতিক, কুয়াকাটা:

পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ পরিচালিত সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

সেবা নিতে আশা কয়েকজন রোগীর সাথে কথা বলে জানা যায়, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, হাতে ব্যথাসহ স্ট্রোক ও বাতজনিত ব্যথা নিয়ে ফ্রি ক্যাম্প উপলক্ষে সেবা নিতে এসেছেন তারা। বিশ্ব ফিজিওথেরাপি দিবসে ফ্রি সেবা পেয়ে তারা আনন্দিত।

আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের ফিজিওথেরাপিস্ট সাইফুল ইসলাম বলেন, ‘দিনব্যাপী বিনামূল্যে ফিজিওথেরাপি সেবা, ফিজিওথেরাপি সচেতনতা সভা ও ফিজিওথেরাপি ইকুপমেন্ট প্রদান করা হয়েছে। ফ্রি ক্যাম্প উপলক্ষে দূর-দূরান্ত থেকে অনেক বয়স্ক লোকজন এসেছেন। এখন পর্যন্ত অর্ধশতাধিক রোগীকে ইকুইপমেন্টসহ পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি কোনো স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে এই ফিজিওথেরাপি সেবা চালু না থাকায় প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র রোগীরা সেবা থেকে বঞ্চিত। তাই আমরা এই সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat