×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ১৮৩ বার পঠিত
মোঃ নাজিম আহমেদ (রানা), জেলা প্রতিনিধি গাইবান্ধা

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে যাতায়াতের রাস্তা কেটে টিনসেট ঘর নির্মানের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী এরশাদুলের বোন ফরিদা পারভীন(৪২)বাদি হয়ে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের মৃত সমসের আলীর ছেলে এরশাদুল হকের সাথে প্রতিবেশী মৃত বজলার রহমানের স্ত্রী মুক্তা বেগম ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত রবিবার ভুক্তভোগীরা বাড়িতে কেউ না থাকায় এই সুযোগ কে কাজে লাগিয়ে সেই দিন দুপুরে মুক্তাবেগম(৪৮) তার লোকজন নজরুল ইসলাম, রওশন আলী, এরশাদ মিয়া, নয়া মিয়া, জলিল মিয়া, দুলা মিয়া ও মাহফুজ মিয়াদের নিয়ে এরশাদুলের জমিতে থাকা যাতায়াতের রাস্তা কাটে এবং কাটা রাস্তার মাথায় একটি টিনসেট ঘর নির্মান করে । এছাড়াও জমিতে থাকা ইউক্যালিপটাস, আম, আতার মত বিভিন্ন প্রকার গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৪০ হাজার টাকা। পরে সন্ধ্যায় বাসায় এসে এসব ঘটনা দেখতে পায় ভুক্তভোগীরা।
অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ মুক্তা বেগম বলেন, প্রতিপক্ষ এরশাদুলদের যাতায়াতের কোনো রাস্তা না থাকায়  তার জমির ওপর দিয়ে রাস্তা বানিয়েছিলো। তিনি আরো জানান এরশাদুলের জমিতে থাকা রাস্তা তারা কাটেনী। তারা মেপে তাদের জমিতে থাকা রাস্তা কেটেছে এবং টিনসেট ঘর তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat