×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ১৯৪ বার পঠিত
সিংগাইর, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই-আগষ্ট  ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভার আয়োজন করেছে।বৃহস্পতিবার, (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার, মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন সরকার,  শহীদ  সাদের বাবা মোঃ বাহাদুর খান ও শহীদ তুহিনের স্ত্রী রিয়া আক্তার, সাংবাদিকবর্গ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা ছাত্র-জনতার বিপ্লব ও শহিদদের গুরুত্ব তুলে ধরেন। তারা শহীদ সাদ মাহমুদকে চিরদিন স্মরণে রাখতে শহীদ রফিক সেতু থেকে ফোর্ডনগর সড়ককে শহীদ সাদ মাহমুদ সড়ক এবং তালেবপুরে মোঃ তুহিনের বাড়ির পাশের সড়ককে শহীদ তুহিন সড়ক নামকরণ ও সাইনবোর্ড সরকারিভাবে লাগানোর প্রস্তাবনা রাখেন। তারা আরো বলেন, ছাত্র-জনতার এ আত্মত্যাগ কখনোই ভুলা যাবে না।
এসময় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ সাইদুর রহমানসহ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণ কারী ছাত্র-ছাত্রী, বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে উপজেলা মসজিদে শহিদদের আত্মার মাগফেরত ও আহতদের জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat