×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-১০-২৬
  • ২৪৯ বার পঠিত
বকশীগঞ্জ (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের বকশীগঞ্জে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে প্রতারিত এক আন্তসত্তা অসহায় এতিম নারী। প্রতারক পরিবারের দাপটের কাছে টিকতে পারছেনা ঐ নারী। দাপটের সাথে ঘুরে বেড়াচ্ছে প্রতারক সাইফুল ইসলাম সাজন। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকীহারা গ্রামে। 

জানা যায়, বকশীগঞ্জের উজান কলকীহারা গ্রামের আব্দুল মালেকের ছেলে সাইফুল ইসলাম সাজন একই গ্রামের সোরহার মিয়ার মেয়েকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে দৈহিক মেলামেশা করেন। একাধিকবার ঐ ঘটনার পর  সর্ব শেষ দৈহিক মেলা মেশা হয় চলতি বছরের ৪ জুলাই। দৈহিক মেলা মেশার এক পর্যায়ে অন্তসত্তা হয়ে পড়ে ঐ নারী। বর্তমানে ধর্ষক সাইফুল ইসলাম সাজনের সন্তান পেটে বহন করছেন তিনি। ঘটনা জানাজানি হলে সাইফুল ইসলাম সাজনকে বিয়ের চাপ দেয় সমাজের লোকজন। কিন্তু সাজন বিয়ের নামে নানা টালবাহনা করতে থাকে। ঐ ঘটনা নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়। সালিশে কোন সমাধান না হওয়ায় প্রতারিত নারী ২০২৪ সালের ৮ জুলাই বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বকশীগঞ্জ থানার মামলা নং ১০। ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/২০) এর ৯(১)। ২০২৪ সালের ১০ জুলাই  মেডিকল পরীক্ষার পর আন্তসত্তার বিষয়টি নিশ্চিত করে মেডিকেল বোর্ড। এর পর একই মেডিকেল বোর্ড  ২০ আগষ্ট প্রতারক সাইফুল ইসলাম সাজন ও প্রতারিত নারীর ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়। অন্য দিকে অন্তসত্তা নারীকে প্রতারক সাইফুল ইসলাম সাজন ও তার পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার চাপ প্রয়োগ করছেন। মামলা তুলে না নেওয়ায় সাইফুল ইসলাম সাজন মামলার বাদীকে হত্যার হুমকি দিয়ে আসছেন। তাই প্রতারক সাজনের হুমকির মুখে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছে ঐ নারী। 

এব্যাপারে সাইফুল ইসলাম সাজন জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই অবগত না। আমি ষড়যন্ত্রের শিকার। আশা করি আদালত থেকে ন্যায় বিচার পাবো। 

অন্তসত্তা নারী জানান, আমি একজন অসহায় এতিম। সাইফুল ইসলাম সাজন যতক্ষন পর্যন্ত আমার পেটের সন্তানকে পিতা হিসেবে স্বীকৃতি না দিবে আমি আইনি লড়াই চালিয়ে যাবো। তবে আমার পরিবারের আর্র্থিক অবস্থা সূচনীয় থাকায় মামলা পরিচালনায় বিগ্ন ঘটছে। 

এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, মামলার কার্যক্রম চলমান আছে। ডিএনএ রিপোর্ট পাওয়ার পর পুলিশ চুড়ান্ত আইনগত পদক্ষেপ নিবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat