×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৮
  • ২৪৯ বার পঠিত
আলমগীর কবির পত্নীতলা, নওগাঁ:
সরকার পতনের পর ট্রাফিক পুলিশের সদস্যরা নেই সড়কে। পত্নীতলার  নজিপুর প্রধান সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা তাঁদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৪ টায় সরজমিন গিয়ে দেখা যায়, শহরের নজিপুর বাসস্ট্যান্ড সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের কাজ করছেন।

আলাদা আলাদা লেনে চলাচল নিশ্চিত করতে কাজ করছেন।  

এ সময় কথা হয় নজিপুর সরকারি কলেজের রোভার স্কাউট সিনিয়র রোভারমেট মাসুমুল হক সিয়াম এর সাথে, সড়কের যান চলাচল নিরাপদ করতে এবং যানজট মুক্ত এ শহর রাখতে আমরা ১০ জন শিক্ষার্থী এ কাজে নিয়োজিত। দেশটা আমাদের সুন্দর করে সাজাতে সকলের সহযোগিতার প্রয়োজন।’

এ সময় শিক্ষার্থীর পাশে পানি  জুস রুটি বিস্কুট নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়। সড়ক নিরাপত্তার দায়িত্বে থাকা শিক্ষার্থীদের বলতে শোনা যায়, হেলমেট ছাড়া মটরসাইকেল না চলানোর অনুরোধ। পথচারীরাও বলেন, আজ শিক্ষার্থীরা যে কাজটি করছে সে কাজটি আমাদের সকলের করা উচিত এবং নিজ নিজ দায়িত্ব নিয়ে সড়কে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট লেনে চলাফেরা করা উচিত।

এ প্রসঙ্গে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পত্নীতলার  (টিম লিডার) ইনচার্জ কবির উদ্দিন আকন্দ  বলেন, ‘দেশের চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শিক্ষার্থীদের পাশাপাশি যানজট নিরসনের কাজ করছে। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের সচেতন করতে হেলমেট ব্যবহারে পরামর্শ দিচ্ছি। এবং নির্দিষ্ট লেন দিয়ে চলাচলে অনুরোধ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat